ওমর ফারুক সুমন | ০৭:৫৮ পিএম, ২০২৬-০২-০৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম ৬টি ভোটকেন্দ্রে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের পরিবহন কার্যক্রম শুরু হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গমতার কারণে সড়কপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হওয়ায় আকাশপথে সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্গম এসব কেন্দ্র হলো— দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এবার ২৯৯ নং রাঙামাটি আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন।
পাহাড়ে এবার নির্বাচনের মাঠে আঞ্চলিক দলের কোনো প্রার্থী না থাকলেও জনসংহতি সমিতি (জেএসএস)-এর দুটি অংশ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একাংশ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী পাহেল চাকমা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাকে ইউপিডিএফের মূল দল সমর্থন দিয়েছে।
দুর্গম এসব কেন্দ্রকে ঘিরে নিরাপত্তা সংশয়ের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া ৭টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited