আলমগীর মানিক | ০৭:১৫ পিএম, ২০২৬-০২-১১
বান্দরবান জেলার থানচি উপজেলার খুমি সম্প্রদায়ের একজন কিশোর রাঙ্গামাটি জেলায় একটি গ্লাসের দোকানে কাজ করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন।
গ্লাসে কাজ করার সময় তার হাত কেটে নার্ভ, টেন্ডন, রক্তনালীসহ পুরো হাত ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অবিলম্বে তাকে জরুরি চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেন।
রক্তপাত অব্যাহত থাকলে বড় ধরনের জটিলতা ঘটতে পারত। রোগীর অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে জরুরি সার্জারির প্রয়োজন দেখা দেয়।
চট্টগ্রামে রেফার করার সুযোগ থাকা সত্ত্বেও, কিশোরের আর্থিক সীমাবদ্ধতা এবং জাতীয় নির্বাচনের ছুটিকালীন সময়ে ভোগান্তি এড়াতে, হাসপাতালের চিকিৎসকগণ রাঙ্গামাটিতেই এই ঝুঁকিপূর্ণ সার্জারিটি করার সিদ্ধান্ত নেন।
অপারেশনটি পরিচালনা করেন সার্জারি বিশেষজ্ঞ ডা: মো: শাহ কামাল উদ্দিন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা: সাগর নন্দীর নেতৃত্বে একটি টিম।
প্রায় তিন ঘণ্টা ধরে কেটে যাওয়া নার্ভ, টেন্ডন, রক্তনালীসহ সমস্ত ক্ষতিগ্রস্ত অংশ সফলভাবে জোড়া লাগানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হাতের প্রতিটি অংশের রিপেয়ার পরিপূর্ণ না হলে জটিলতা দেখা দিতে পারত।
তবে আশার কথা, এখন কিশোর দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে পারবেন।
সফল অপারেশনের খবর পাওয়ার পর সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান অপারেশন টিম এবং রোগীর সাথে সাক্ষাৎ করেন।
তারা টিমকে ধন্যবাদ জানিয়ে রোগীর খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও তারা দায়িত্বপূর্ণভাবে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবেন। রোগীদের অনুরোধ করা হয়েছে, প্রিয় প্রতিষ্ঠানের উপর আস্থা রাখুন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited