কাউখালী প্রতিনিধি | ১০:৫৮ পিএম, ২০২৬-০২-১৪
রাঙামাটির কাউখালী উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ ইয়াছিন (২০)।
গত ১০ ফেব্রুয়ারি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণ সেবাশ্রমের ছাদে নির্মাণকাজ চলছিল।
এ সময় অসাবধানতাবশত বা সুরক্ষাব্যবস্থা না থাকায় পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের খোলা তারে জড়িয়ে পড়েন ইয়াছিন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ইয়াছিন বেতবুনিয়া ইউনিয়নের সিকদার পাড়া এলাকার জানে আলমের ছেলে।
তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন এবং পরিবারের উপার্জনক্ষম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
স্থানীয়রা নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited