নিজস্ব প্রতিবেদক | ০১:১১ পিএম, ২০২৬-০২-১৬
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আবাসন ও যানবাহন সংক্রান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য মোট ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, সম্ভাব্য শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চাহিদা পাওয়ার পর সরকারি যানবাহন অধিদফতরকে নির্দিষ্ট সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালনে সুবিধা পান।
রবিবার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত সরকারি যানবাহন অধিদফতরের মিলনায়তনে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যবহৃত গাড়িসহ সংরক্ষিত মোট ৫০টি যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান উপদেষ্টাদের মধ্যে প্রায় ১০ থেকে ১২ জন ইতোমধ্যে তাদের ব্যবহৃত গাড়ি অধিদফতরে জমা দিয়েছেন।
সাধারণত সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যার চেয়ে কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত বরাদ্দ দেওয়া যায়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতসংখ্যক গাড়ির চাহিদা জানানো হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
আবাসন ও যানবাহনের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চললেও চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি।
প্রায় দুই দশক পর দলটি সরকার গঠনের সুযোগ পাচ্ছে।
এর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, দলীয় চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ইতোমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, ফলে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন সময়ের অপেক্ষা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited