মেহেদী হাসান | ০২:৫১ পিএম, ২০২৬-০২-১৬
রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ের পর ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার নেতাকর্মীরা।
রোববার ঢাকায় অবস্থিত তাদের সমাধিস্থলে গিয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে বিজয়ের পর দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ জিয়ারতের আয়োজন করা হয়।
উপস্থিত নেতারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দলের প্রতি জনগণের আস্থার ফলেই ২৯৯ নং আসনে এ বিজয় অর্জন সম্ভব হয়েছে। তারা বলেন, এ বিজয় জনগণের প্রত্যাশার প্রতিফলন।
নেতারা আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তারা জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জিয়ারত কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited