মেহেদী হাসান | ০৭:৩২ পিএম, ২০২৬-০২-১৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নম্বর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।
সোমবার সকালে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় বান্দরবান জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের স্মৃতি ধারণ করেই তারা জনগণের সেবায় কাজ করবেন।
নবনির্বাচিত এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীও বান্দরবানের সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited