নিজস্ব প্রতিবেদক | ১১:২৫ পিএম, ২০২৬-০২-১৬
খাগড়াছড়ি সদর উপজেলায় জাল নোটসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সদর উপজেলার ধর্মঘর এলাকায় এ ঘটনা ঘটে।
সদর জোনের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে স্থানীয় পাহাড়ি জনগণের সহযোগিতায় বাদল টেলিকমের বিকাশ এজেন্ট দোকান থেকে শারমিন আক্তার নামে ওই নারীকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের এসআই জাকিরের নেতৃত্বে একটি মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন এবং থানায় নিয়ে যান।
আটক নারীর অস্থায়ী ঠিকানা খাগড়াছড়ি সদরের আনন্দনগর এলাকায় (ভাড়া বাসা), আর তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার মেটানগর গ্রামে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited