নিজস্ব প্রতিবেদক | ১২:৫৫ এএম, ২০২৬-০২-১৯
জাতীয় নির্বাচনে ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার অভিযোগে নির্বাচনের দিন থেকেই স্বামী-স্ত্রীকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
এরই ধারাবাহিকতায় এবার তাদের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান—একটি ফার্মেসিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা হলেন মায়েচিং মারমা এবং তার স্বামী চিংচাথোয়াই মারমা। তাদের বাড়ি কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্দাবন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাদের ফার্মেসিতে আগুন ধরিয়ে দিলে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ওষুধ, আসবাবপত্র এবং বাকির খাতাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইউপিডিএফ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা এস এম চৌধুরী এবং তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
তাদের দাবি, সরকার পতনের পর টাকার বিনিময়ে আওয়ামী লীগের একটি অংশকে ফটিকছড়িতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা মিলিতভাবে এলাকায় অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাননীয় মন্ত্রী, রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাহাঙ্গীর হোসেন, মো. মতালেব, দীপন তালুকদার দীপু, মীর হেলাল, ফারুক আহমেদ সাব্বির, সাইফুল ইসলাম পনির, মামুনুর রশিদ, ফজলে এলাহী ও জেসিডি’র অলি আহাদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited