আলমগীর মানিক | ০৭:৪১ পিএম, ২০২৬-০২-২৩
রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়নের গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঝাড়ুফুল থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাজার এলাকায়। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও বাসিন্দারা মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের জীবিকার একমাত্র অবলম্বন ছিল এসব দোকানঘর। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ অবস্থায় সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্দেশনায় জুরাছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গবছড়ি বাজার পরিদর্শন করা হয়।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন।
পরে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নগদ আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, দল সবসময় অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
পাশাপাশি তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ধনপূর্ণ চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমা এবং স্থানীয় সাংবাদিক স্মৃতি বিন্দু চাকমা ও সুমন্ত চাকমা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited