আলমগীর মানিক | ০৭:০৩ পিএম, ২০২৬-০২-২৬
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রামগড় জোন সদরে আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেওয়া হয়।
এছাড়াও উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে ইলেকট্রিক পানির ফিল্টার প্রদান করা হয়।
এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পানের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়, যাতে তারা দ্রুত তাদের বসতঘর মেরামত করতে পারেন।
কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গুরুতর অসুস্থ কয়েকজন রোগীর চিকিৎসা ব্যয়ের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।
রামগড় ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।
দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited