কাউখালী প্রতিনিধি | ১০:৩৬ পিএম, ২০২৬-০২-২৬
রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে অভিযান চালিয়ে ১২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ৪ নম্বর কলমপতি ইউনিয়নের পূর্ব আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে কাউখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আদর্শগ্রামের জামশেদ মিয়ার বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় অটোরিকশা থেকে ১২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মদ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ নাছির উদ্দিন (৩২) ও শফিউল আলম (৫৯) নামে দুইজনকে আটক করা হয়।
আটক নাছির উদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায় এবং শফিউল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার এসআই (নিরস্ত্র) জিন্নাত খান। অভিযানে আরও অংশ নেন এসআই (নিরস্ত্র) খালিদ মোরশেদ চৌধুরী, এসআই (নিরস্ত্র) প্রতাপ কুমার সিংহ এবং এএসআই (নিরস্ত্র) আব্দুল কাইয়ুম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক দুইজনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited