আলমগীর মানিক | ০২:৪৫ পিএম, ২০২৬-০২-২৭
রাঙামাটি জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে ১৮ জন এবং সাধারণ গ্রেডে ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। সর্বমোট ৪৬ জন কৃতী শিক্ষার্থীর এই সাফল্যে বিদ্যালয় পরিবারে বইছে আনন্দের বন্যা।
এই গৌরবোজ্জ্বল অর্জন উপলক্ষে আজ প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম (এইসি) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, এই কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের নয়; এর পেছনে রয়েছে সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম।
তিনি এ অসাধারণ ফলাফলের জন্য সকল অভিভাবক ও শিক্ষককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, এই সাফল্যই যেন তাদের ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হয়ে থাকে।
তিনি শিক্ষার্থীদের একাগ্রতা, নিয়মিত অধ্যবসায় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পাশাপাশি ভবিষ্যতেও যেন প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা, মান ও গৌরব অক্ষুণ্ণ থাকে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ মহোদয়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে কৃতী শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ স্মৃতিময় মুহূর্ত ফ্রেমবন্দি করেন। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উচ্ছ্বাস ও গর্বের আবহ।
প্রতিষ্ঠানের এ ধারাবাহিক সাফল্য রাঙামাটির শিক্ষাঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে বলে অভিমত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited