আলমগীর মানিক | ০২:৫১ পিএম, ২০২৬-০২-২৭
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
পাহাড়ে উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পার্বত্যবাসীর জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে ঢাকা থেকে রাঙ্গামাটিতে পৌঁছালে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো; সব খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
দীর্ঘদিন ধরে যেসব দুর্গম এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি, সেসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে কাজ শুরু করা হবে।”
সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। আগে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই, এরপর জনগণের সামনে তার ফলাফল উপস্থাপন করব।”
বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “বিএনপি এখন জনগণের সেবক। জনগণের আস্থা অর্জন এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণ ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”
এর আগে রাঙ্গামাটি প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপা এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের ঢল নামে।
প্রিয় নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পিএসসি-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী দীপেন দেওয়ানের এই সফরকে ঘিরে রাঙ্গামাটিতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited