ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা নিয়ে লংগদু স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল


মেহেদী হাসান    |    ১০:২৮ পিএম, ২০২৬-০৩-০১

ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা নিয়ে লংগদু স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল

লংগদু স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আজ বিকেল ৫টায় দ্য মাস্টারশেফ রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আনু নাছির, মিনহাজ মুরশিদ, ফেরদৌস আলম, মো. জাহিদুল ইসলাম, কামাল উদ্দিন ও অ্যাডভোকেট আলাল উদ্দিন।

এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।