আলমগীর মানিক | ০৭:২৩ পিএম, ২০২৬-০৩-০২
বিভিন্ন গণমাধ্যমে পার্বত্য জেলা পরিষদ সংক্রান্ত মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি-এর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে এক প্রতিবাদলিপিতে জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, “পার্বত্য জেলা পরিষদ নিয়ে সরকারের নতুন কোনো ভাবনা নেই এবং তিন পার্বত্য জেলা পরিষদের আকার বাড়ছে না।
” কিন্তু মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে যে, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে এ সংবাদ পরিবেশন করা হয়েছে।
প্রকৃতপক্ষে, মাননীয় মন্ত্রী মূলত ১৮০ দিনের কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেছিলেন।
কর্মসূচির কার্যক্রম কোথায়, কীভাবে বণ্টন হবে এবং কতদিনের মধ্যে সম্পন্ন হবে—এসব বিষয়েই তিনি বক্তব্য দেন।
এ সময় পার্বত্য জেলা পরিষদ গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যে ব্যবস্থা এখন আছে, আপাতত সেই পদ্ধতিতেই জেলা পরিষদ গঠন করা হবে। তবে সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তীতে কাঠামো বৃদ্ধি করা হলে তখন সেই পদ্ধতি অবলম্বন করা হবে।”
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর। পার্বত্য চট্টগ্রাম ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে ভবিষ্যতে সংবেদনশীল বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited