অহিদুল ইসলাম অভি | ০৩:৫০ পিএম, ২০২৬-০৩-০৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইরার চাচা মো. রমিজ।
গত রবিবার সকালে দুর্গম পাহাড়ি এলাকা থেকে স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন।
ইকোপার্কের ভেতরে চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের কয়েকজন রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানান, তার গলায় গুরুতর আঘাত ছিল এবং অস্ত্রোপচার করা হয়। রবিবার তার গলার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরদিন সোমবার তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে স্থানান্তর করা হয়। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ ভোরে সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন নির্মম ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। তবে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
শিশু নির্যাতনের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited