মেহেদী হাসান | ০৪:১৩ পিএম, ২০২৬-০৩-০৩
রাঙামাটি পৌরসভা সংলগ্ন রসুলপুর এলাকার প্রধান সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক দশক ধরে সড়কটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
রসুলপুর মসজিদ কমিটির সভাপতি চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, “বিগত দশ বছর ধরে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি বিভিন্নভাবে এক্সিয়ান, সাবেক মেয়র ও সিনিয়র ইঞ্জিনিয়ারকে একাধিকবার জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি।”
তিনি জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা পৌরসভা হয়ে বাইপাস রোডের সঙ্গে সংযুক্ত। প্রতিদিন এই সড়ক দিয়ে পৌরসভা কার্যালয়, কৃষি অফিস, একটি মাদ্রাসা ও একটি মসজিদে যাতায়াত করা হয়। এছাড়া উন্নয়ন বোর্ডের চারজন কর্মকর্তা এই এলাকায় বসবাস করেন। এত অনুরোধ-আবেদনের পরও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
স্থানীয়দের দাবি, সড়কের বেহাল অবস্থার কারণে ইতোমধ্যে একটি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে রসুলপুর প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
তারা বলেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি আর অবহেলায় ফেলে রাখা উচিত নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited