মেহেদী হাসান | ১০:২১ পিএম, ২০২৬-০৩-০৩
রবিবার (০৩ মার্চ ২০২৬) রাত ৭:৩০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান-এর নিকট পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কোটা বিরোধী ঐক্যজোট।
মন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙ্গামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলা—দীর্ঘদিন ধরে সরাসরি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হয়নি।
এর ফলে স্থানীয় জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ও জবাবদিহিতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করা হয়।
স্মারকলিপিতে দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদ গঠন, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন চাকরিক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সকল জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
কোটা বিরোধী ঐক্যজোট জানায়, তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।
একই সঙ্গে সরকারকে দ্রুত পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানানো হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited