মেহেদী হাসান | ০৩:৪৫ এএম, ২০২৬-০৩-০৪
নানিয়াচর থেকে ছেড়ে আসা একটি আনারস বোঝাই ট্রাক রাঙামাটি জেলার ঘাগড়া কলাবাগান এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ট্রাকটির ব্রেক হঠাৎ বিকল হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ট্রাকচালক সামান্য আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ-এর পক্ষ থেকেও ঘটনাটি খতিয়ে দেখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি নানিয়াচর থেকে আনারস নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছিল।
ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited