নিজস্ব প্রতিবেদক | ০৩:২৯ এএম, ২০২৬-০৩-০৫
রাঙ্গামাটি পার্বত্য জেলাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে পরিচালিত এ অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক-এর নেতৃত্বে বিকাল আনুমানিক ৫টার দিকে ডিবি পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন খোকন (৪৪)-কে গ্রেফতার করা হয়।
তিনি মৃত বাদশা আলম ও রহিমা বেগমের পুত্র। তার বাড়ি চম্পকনগর, হ্যাপির মোড়, ৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা—রাঙ্গামাটি সদর, জেলা—রাঙ্গামাটি পার্বত্য জেলা। তাকে রাঙ্গামাটি সদর থানাধীন দক্ষিণ কালিন্দীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ৩৮ (আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও রাঙ্গামাটি জেলায় সর্বমোট ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited