কাউখালী প্রতিনিধি | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৩-০৫
কাউখালী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট কবি, সাংবাদিক ও গবেষক এবং কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মাহমুদুল হাসান নিজামী ছিলেন কাউখালী উপজেলার গর্বিত সন্তান এবং সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণা অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব।
তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর সাহিত্যকর্ম ও গবেষণা স্থানীয় সমাজে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় কাউখালী প্রেস ক্লাব সাংবাদিকতার ক্ষেত্রে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়।
মরহুম মাহমুদুল হাসান নিজামী কাউখালী প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জনাব আরিফুল হক মাহবুবের শ্রদ্ধেয় বড় ভাই ছিলেন।
তাঁর মৃত্যুতে কাউখালীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহতরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited