ওমর ফারুক সুমন | ১০:১৭ পিএম, ২০২৬-০৩-০৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় তেলের বাজারেও।
বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাব স্থানীয় বাজারে পড়ছে বলে মনে করছেন অনেকেই।
শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তেল নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
পাম্প মালিকদের দাবি, চট্টগ্রামের ডিপো থেকে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। এমনকি চট্টগ্রামে খালি ড্রামও ফেরত পাঠানো হয়েছে বলে তারা জানিয়েছেন।
এদিকে গ্রাহক পর্যায়েও তেল সংগ্রহে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে। অনেকেই চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছেন।
বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, বড় বড় কন্টেইনারে করে অতিরিক্ত তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন কিছু গ্রাহক। ফলে অল্প সময়ের মধ্যেই পাম্পগুলোতে তেলের সংকট তৈরি হয়েছে।
অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু পাম্প মালিক প্রতি লিটার তেলের দাম ৩ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৭ টাকা এবং অকটেন ও পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১২৫ টাকায়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন খাতেও। তেলের দাম বাড়ার কারণে অনেক স্থানে যাত্রী ভাড়াও বেড়ে গেছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
বাঘাইছড়ি সিএনজি মালিক সমিতির সভাপতি আলি আকবর হোসেন উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “এভাবে পরিস্থিতি চলতে থাকলে বাঘাইছড়ির জনজীবনে অস্থিরতা নেমে আসতে পারে।”
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। পাম্প মালিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited