আলমগীর মানিক | ১২:১০ এএম, ২০২৬-০৩-০৭
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দায়িত্ব গ্রহণের পরপরই উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘রোড টু ১৮০ ডেজ’ শীর্ষক একটি কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।
এই পরিকল্পনার মাধ্যমে আগামী ১৮০ দিনের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনের কার্যক্রমের সারসংক্ষেপ জনসম্মুখে তুলে ধরা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা এবং সাধারণ মানুষের কাছে অগ্রগতি পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হয়েছে।
এ ডাটাবেজে ‘রোড টু ১৮০ ডেজ’ কর্মপরিকল্পনার আওতায় গৃহীত সকল কার্যক্রম ধাপে ধাপে সংরক্ষণ ও আপডেট করা হবে।
ফলে জনগণ সহজেই প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনের মধ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো হাতে নিয়েছেন, সেগুলো হলো—
১. দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা।
২. হাটহাজারী উপজেলার মিঠাছড়া খাল পুনঃখনন কর্মসূচি।
৩. ফতেয়াবাদ থেকে উত্তর মাদার্শা রাস্তা মেরামতের কাজ।
৪. হাটহাজারী–বায়েজিদ এলাকার আইন-শৃঙ্খলার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ।
৫. হাটহাজারী উপজেলার মির্জাপুর হাজী ইউসুফ সড়কের সংস্কার কাজ।
৬. যানজট নিরসনে হাটহাজারী বাসস্ট্যান্ডের সংস্কার কার্যক্রম।
৭. হাটহাজারী উপজেলার ভাঙন খাল পুনঃখনন কর্মসূচি।
৮. ফতেপুর ৩ নং ওয়ার্ডের ফকির বাড়ি সংলগ্ন রাস্তা সংস্কার।
৯. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মসজিদ সংস্কার।
১০. হাটহাজারী উপজেলার মেয়েল চাঁদ গাজী সড়কের সংস্কার কাজ।
প্রতিমন্ত্রী জানান, এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা।
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে এই পরিকল্পনার আওতায় আরও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেগুলোর অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।
সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নিয়মিত আপডেট পেতে সংশ্লিষ্ট ডাটাবেজে ভিজিট করার জন্যও সকলকে আহ্বান জানানো হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited