নিজস্ব প্রতিবেদক | ১২:১৭ এএম, ২০২৬-০৩-০৭
বান্দরবান: পার্বত্য অঞ্চলের উপজাতীয় নওমুসলিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা।
শুক্রবার (রোজার মাসে) বান্দরবান পৌর এলাকার টাংকি পাহাড় এলাকায় বসবাসরত উপজাতীয় নওমুসলিমদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে স্থানীয় নওমুসলিম মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও উপজাতীয় নওমুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited