মহালছড়ি প্রতিনিধি | ১২:২৬ এএম, ২০২৬-০৩-০৯
খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামী ন্যায্যতার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত খীসা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী এবং স্থানীয় অদম্য নারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, নারীরা বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাদের এই অগ্রযাত্রা আরও বেগবান করতে সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited