আলমগীর মানিক | ০২:৪৪ পিএম, ২০২০-১২-০৬
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। রোববার দুপুরে শহরের পৌরচত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মূছা রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান,জেলা শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার মাসে এই মৌলবাদীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। ভুল ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে উস্কানি দিচ্ছে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর করে রাষ্ট্রের মূল কাঠামোয় আঘাত করেছে মন্তব্য করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম, শেখ হাসিনা কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। আলাদা বোর্ড গঠন করে দিয়ে সার্টিফিকেটের মর্যাদা দিয়েছেন, ৫’শতাধিক মডেল মসজিদ নির্মাণ করছেন। মাদ্রাসার সুপারেন্টেড পদকে অধ্যক্ষ পদে উন্নীত করেছেন।
সারাদেশের মসজিদের ইমামদের বিগত ঈদে সম্মানী দিয়েছেন। তারপরও এই মৌলবাদীরা বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি পাঁয়তারা করছে।
বক্তারা কুষ্টিয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি রাঙামাটিতে ঘটাতে নাপারে সেই লক্ষ্যে রাঙামাটিতে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থানের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
এদিকে কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই, বাঘাইছড়িসহ বিভিন্ন উপজেলায় ক্ষমতাসীনদল আওয়ামীলীগসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited