মেহেদী হাসান | ১০:০৬ পিএম, ২০২৬-০৩-১১
রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক বিপিন জোতি চাকমা দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) এক লিখিত বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি দলকে শক্তিশালী করা, নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলা এবং পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি এবং সক্রিয়তার অভাবের কারণে দলীয় কার্যক্রম পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে।
এছাড়া কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার প্ররোচনায় দলের ভেতরে সমান্তরালভাবে বিভিন্ন দল ও উপদল গড়ে ওঠার বিষয়টিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।
বিপিন জোতি চাকমা আরও জানান, এমন পরিস্থিতিতে গভীর চিন্তা-ভাবনার পর তিনি ১১ মার্চ ২০২৬ তারিখ থেকে দলীয় সকল কার্যক্রম এবং তার ওপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, খুব শিগগিরই তিনি কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন।
এ সময় তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতি ভবিষ্যতেও তার আন্তরিক শুভকামনা ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited