নাজিম আল হাসান | ০৮:১৫ পিএম, ২০২৬-০৩-১২
রাঙামাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদের নৈতিক চরিত্র গঠন এবং আদর্শিক মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙামাটির বনরূপাস্থ আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মাদ্রাসা শাখার সভাপতি মো. শাওবানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম এবং ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সেক্রেটারি মো. ইরফানুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, একজন আদর্শ ছাত্রই ভবিষ্যতে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে। তাই ছাত্রদের ইসলামী আদর্শ, নৈতিকতা ও সৎ চরিত্রের ভিত্তিতে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited