মেহেদী হাসান | ১২:৩২ এএম, ২০২৬-০৩-১৪
পার্বত্য চট্টগ্রামে চলমান সামগ্রিক বৈষম্য নিরসন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোটা বিরোধী ঐক্যজোটের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে কোর্ট বিল্ডিং এলাকায় রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে এই সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের উপদেষ্টা মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার আল হক, অ্যাডভোকেট কামাল হোসেন সুজন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মো. সোলাইমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহীম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল, সদস্য আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় সর্বশেষ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে।
এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে জেলা পরিষদ গঠিত হয়েছে নিয়োগ বা মনোনয়নের মাধ্যমে। অথচ জাতীয় সংসদ, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় জেলা পরিষদে জবাবদিহিতা দুর্বল হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে।
একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হলে পাহাড়ে আস্থা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বলে তারা মত প্রকাশ করেন।
এছাড়া শিক্ষক নিয়োগসহ শিক্ষা ও চাকরিক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সকল জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করার বিষয়টিও সেমিনারে গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited