ওমর ফারুক সুমন | ১২:১০ এএম, ২০২৬-০৩-১৬
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন এতিমখানায় সহায়তা প্রদান করেছে মারিশ্যা জোনের ২৭ বিজিবি।
১৫ মার্চ ২০২৬ তারিখে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধীনস্থ চারটি এতিমখানায় শিক্ষা, চিকিৎসা এবং উন্নতমানের খাবার পরিবেশনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
সহায়তা পাওয়া এতিমখানাগুলো হলো— দারুসসুন্নাহ তাহ্ফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা, হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) শিশু সনদ এতিমখানা, বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং সিঙ্গিনালা ইমাম হোসাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের এতিম সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) স্থানীয় জনগণের পাশে থেকে নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited