নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৯ এএম, ২০২৬-০৩-১৬
রাঙামাটির কাউখালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাউখালি সরকারি কলেজের এইচএসসি ব্যাচ ২০২৬-এর ছাত্রী মিসাইচিং মারমার মৃত্যু হয়েছে।
তিনি মারমা সম্প্রদায়ের একজন সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ সকালে বড়ডুলু এলাকা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে পথে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন মিসাইচিং মারমা।
দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামের চকবাজার এলাকার একটি মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা এবং পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মিসাইচিং মারমার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণীর এভাবে অকালে ঝরে পড়া সত্যিই হৃদয়বিদারক।
তার মৃত্যুতে সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited