নিজস্ব প্রতিবেদক | ০৮:১৮ পিএম, ২০২৬-০৩-১৬
রাঙামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
নতুন কমিটিতে স্নেহাশীষ চাকমা সভাপতি, জিকেসন চাকমা সাধারণ সম্পাদক এবং মিন্টু চাকমা অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৬ মার্চ) সকালে বনরুপা সমতাঘাটে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় বিদায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি স্নেহাশীষ চাকমার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয় এবং নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
এতে সহসভাপতি হিসেবে বাবুধন চাকমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে উত্তম কুমার চাকমা, শান্ত চাকমা, রিপেন চাকমা ও উজ্জ্বল কান্তি চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা কাজ করবেন।
পাশাপাশি বনরুপা উত্তর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সমবায়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির নেতারা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited