মেহেদী হাসান | ১০:৪৯ পিএম, ২০২৬-০৩-১৭
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখা।
সংগঠনটির উদ্যোগে ২৭ রমজান (১৭ মার্চ ২০২৬) শান্তিনগর পৌর বাস টার্মিনাল সংলগ্ন ফিশারীঘাটে অবস্থিত স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ এ অনুষ্ঠিত হয় “ঈদবস্ত্র বিতরণ সিজন-৯।
অনুষ্ঠানে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় আনন্দঘন মেহেদী উৎসবের। এতে শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
রাঙামাটি শাখার মনিটর আজাদ সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য সুফিয়া কামাল ঝিমি, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আহমেদ ইসতিয়াক আজাদ এবং রাঙামাটি জেলা সভাপতি রমজান আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী সাংগঠনিক সম্পাদক শোয়েব খান ফাহিম, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষিকা শিরিন আক্তারসহ অন্যান্য স্বেচ্ছাসেবী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited