বিলাইছড়ি প্রতিনিধি | ০৩:২০ পিএম, ২০২৬-০৩-১৯
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পানছড়ি ত্রিপুরা পাড়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এতে অন্তত ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে পাড়ার একটি ঘরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
শুষ্ক মৌসুম ও দাহ্য পরিবেশের কারণে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মাত্র ৮টি পরিবারের ছোট এই পাড়াটির ৫টি বসতঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডের সময় পাড়ার অধিকাংশ প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ পাহাড়ে জুম চাষের কাজে ব্যস্ত ছিলেন। ফলে পাড়ায় শুধুমাত্র শিশু-কিশোররা অবস্থান করছিল, যারা আগুন নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণভাবে অক্ষম ছিল।
এ কারণে খুব অল্প সময়ের মধ্যেই পুরো বসতিগুলো আগুনে পুড়ে যায়।
তারাছড়ি গ্রামের বাসিন্দা সুভাষ ত্রিপুরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের আসবাবপত্র, খাদ্যশস্য কিংবা পরিধেয় বস্ত্র কিছুই রক্ষা করতে পারেনি।
বর্তমানে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং মানবেতর জীবনযাপন করছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদ থেকে জরুরি ভিত্তিতে চাল, ডাল, ভোজ্যতেল ও কম্বল সরবরাহ করা হয়েছে।
পাড়াটিতে মোট ৭-৮টি পরিবারের বসবাস ছিল, যার মধ্যে ৫টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”
এদিকে, ফারুয়া সাব-জোনের কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে ঘটনাটির খবর পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সরকারি সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited