অহিদুল ইসলাম অভি | ১১:০৯ পিএম, ২০২৬-০৩-২১
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় আবহ, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান এই উৎসব।
ঈদের দিন সকালে জেলার বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও উন্মুক্ত স্থানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
জেলা শহরজুড়ে প্রায় ১৫টি স্থানে ঈদের নামাজ আদায় করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতের আয়োজন করা হয়। এখানে সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুই দফায় নামাজ অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূঁইয়া অংশগ্রহণ করেন।
অন্যদিকে, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নীলগঞ্জ পুলিশ লাইনে ঈদের নামাজ আদায় করেন।
শহরের কোর্ট বিল্ডিং ঈদগাহ ময়দানেও ছিল মুসল্লিদের ব্যাপক সমাগম।
বনরূপা আদালত প্রাঙ্গণে সকাল ৭টা ৪৫ মিনিট এবং সাড়ে ৮টায় দুই দফায় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এছাড়াও রিজার্ভ বাজারের পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম) এলাকায় সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল শরফ কমপ্লেক্স, ভেদভেদী ঈদগাহ মাঠ, কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে একাধিক জামাত আদায় করা হয়।
আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণেও সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুই দফায় নামাজ অনুষ্ঠিত হয়।
একইভাবে পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বনরূপা ও কাঁঠালতলী জামে মসজিদেও মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং সামগ্রিক কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
জেলার বিভিন্ন উপজেলাতেও ধর্মীয় মর্যাদা বজায় রেখে একইভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সব মিলিয়ে উৎসবের আমেজ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে রাঙামাটির এবারের ঈদ উদযাপন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited