আইয়ুব চৌধুরী | ০৭:৪০ পিএম, ২০২৬-০৩-২৪
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিবস বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের।
তাই যথাযথ সম্মান ও শ্রদ্ধার সাথে দিবসটি পালন করা সকলের দায়িত্ব।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited