নিজস্ব প্রতিবেদক | ০৯:৪২ পিএম, ২০২৬-০৩-২৫
রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির একটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাইকৃত একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়।
জনৈক মো: হান্নান নামের এক ব্যক্তি রাঙামাটি কোতয়ালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, নুরুল আলম (৪৫), রুবেল দাশ ও অন্তর দাশ নামের তিন ব্যক্তি তার মালিকানাধীন টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) গাড়িটি গত ১০/০৩/২০২৬ ইং তারিখে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ভাড়ায় নিয়ে এসে গাড়িটি অজ্ঞাত স্থানে চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় গাড়ির মালিক মো: হান্নান বাদি হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন উক্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় আমাদের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বান্দরবান সদর থানার পৌর এলাকার ধানস পাখির মোড় (পাখিচত্ত্বর) এলাকা থেকে মোঃ নূরুল আলম (৪৫)-কে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে রুবেল দাশ (৩৪)-কে তার মালিকানাধীন গাড়ির ওয়ার্কশপ থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।
পুলিশ জানায়, অভিযানের সময় চোরাইকৃত একটি টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) উদ্ধার করা হয় এবং তা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited