নিজস্ব প্রতিবেদক | ১২:০৪ পিএম, ২০২৬-০৩-২৬
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় সংগঠনটির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক নয়ন বড়ুয়া, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রিমন, এছাড়াও সংগঠনের অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে অন্তর, জনি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তিপাগল বাংলার সাহসী সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার মাসে একটি সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ে তোলা প্রতিটি বাঙালির দায়িত্ব ও অঙ্গীকার হওয়া উচিত।
সকল বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দেশমাতৃকার কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।
শেষে তিনি বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited