আলমগীর মানিক | ০৭:১১ পিএম, ২০২৬-০৩-২৬
রাঙামাটি শহরে মাদকের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) ছয়জন কথিত মাদক স¤্রাটকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শহরে মাদক ক্রয়-বিক্রয়ের বিস্তার এবং উঠতি বয়সী কিশোর-তরুণদের মাদকাসক্তির ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা পুলিশ কঠোর অবস্থান নেয়।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় “জিরো টলারেন্স” নীতির আওতায় শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে সহ মোট ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলো; সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মো: সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়–য়া (৩১), সুমন দাশ (৩৫), কাজল দাশ (২৬)। শহরের কাঁঠালতলী, সুখীনীলগঞ্জসহ কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় আরও দুইজন আসামি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ২৪ ও ২৫ মার্চ রাতেও পৃথক অভিযানে ৩০ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, রাঙামাটিতে মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited