ওমর ফারুক সুমন | ০৩:৪৭ পিএম, ২০২৬-০৩-২৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বাঘাইহাট জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাঘাইহাট জোনের অধিনায়ক কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশনায় সাজেক ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা কাটা (কারবারি)সহ বেশ কয়েকজন অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগণের সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অসুস্থ কাটা (কারবারি)সহ অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের চিকিৎসার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত স্থানীয়রা বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited