রাঙামাটিতে প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ; থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৭ এএম, ২০২৬-০৩-২৮

রাঙামাটিতে প্রবাসীর স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ; থানায় জিডি

রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় প্রবাসীর স্ত্রী ও তার দুই বছর বয়সী কন্যাশিশু নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ নারীর নাম শেহরিন সুলতানা শামিমা (২০)। তিনি প্রবাসী মো. আলাউদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে শামিমা তার বাসা থেকে মসজিদ কলোনী মোড়ের দিকে হেঁটে যাওয়ার জন্য বের হন। এ সময় তিনি তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পরপরই নিখোঁজ নারীর মা রাঙামাটি কোতয়ালী থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, শামিমার স্বামী বিদেশে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। তার বাবাও প্রবাসে থাকেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে নিখোঁজ নারী ও শিশু সন্তানের খোঁজ পেয়ে নিম্মোক্ত নাম্বারে ০১৮২০৩৩১৩৪৮//০১৮৮২৭৬৭৮৬৪ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। 

এই ঘটনায় পুরো এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।