আলমগীর মানিক | ০২:০৭ এএম, ২০২৬-০৩-২৮
আলমগীর মানিক
রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার এবং একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত কোতয়ালী থানার মামলা নং-১৭ (তারিখ: ২৭ মার্চ ২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড) এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ সুমন (৩৭) নামে এক ব্যক্তিকে কাপ্তাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ সাহাব উদ্দিন এবং মাতা লায়লা বেগম। তার বাড়ি রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার জেটিঘাট এলাকায়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited