মেহেদী হাসান | ১০:০৮ পিএম, ২০২৬-০৩-২৮
রাঙ্গামাটিতে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফিলিং স্টেশনগুলোতে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে শহরের পাম্পগুলোতে নজরদারির জন্য ট্যাগ অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে ফিলিং স্টেশনগুলোতে তেল বিক্রি শুরু হলেই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি, একজনের একাধিকবার তেল নেওয়া এবং ব্যক্তিগতভাবে তেল মজুদের অভিযোগ উঠছিল। এসব অনিয়ম নিয়ন্ত্রণে আনতে পাম্প মালিকদের সঙ্গে স্থানীয় প্রশাসন একটি জরুরি সভা করে।
সভায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পাম্পে তেল এলেই তা একসঙ্গে বিক্রি না করে প্রতিদিন নির্দিষ্ট সময় ও গ্রাহক পর্যায়ে তেল বিক্রি নিশ্চিত করা হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, শনিবার, সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অকটেন বিক্রি করা হবে। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল বিক্রি করা হবে। এছাড়া প্রতিদিন বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো জ্বালানি তেল নিতে পারবে। এই সময়ের পর তেল অবশিষ্ট থাকলে তা পরদিন সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করা হবে।
রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আজ শনিবার থেকে নতুন নিয়মে তেল বিক্রি করা হচ্ছে। আমরা আশা করছি, এতে পরিস্থিতির উন্নতি হবে।
রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন বলেন, ‘শহরের চারটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ এবং জেলা প্রশাসন সবাই মিলে এ সংকট সমাধানে কাজ করছে।’
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited