আলমগীর হোসেন | ১১:০৬ পিএম, ২০২৬-০৩-২৮
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের গভীর শোক
ঢাকা (২৮ মার্চ ২০২৬) জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।
আজ এক শোক বার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, মরহুমা দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও ক্ষণজন্মা শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে এবং প্রশাসনিক দক্ষতায় তাঁর গৌরবোজ্জ্বল অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর প্রয়াণে দেশ এক যোগ্য ও দেশপ্রেমিক অভিভাবককে হারালো।
শোক বার্তায় মন্ত্রী আরও উল্লেখ করেন, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাজনীতি ও ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন এবং এই মহীয়সী নারীর অনুপ্রেরণা সমাজ ও রাষ্ট্রের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই জনপ্রিয় ও জনহিতৈষী পরিবারের শোকাতুর সময়ে পার্বত্য মন্ত্রী তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রদানের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited