আলমগীর মানিক | ০৪:৪৭ পিএম, ২০২৬-০৩-২৯
রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী ও মাদক সেবীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ দেলোয়ার (৩৫), পিতা: আবু বক্কর সিদ্দিক, আপার রাঙামাটি; মোঃ নূর ইসলাম (৩৮), পিতা: মৃত মোহাম্মাদ আলী, রূপনগর (টিভি সেন্টার সংলগ্ন); মোঃ সাজিদ (২৫), পিতা: মোঃ নাছির, রিজার্ভ বাজার চেঙ্গীমুখ; এবং মোঃ শাহীন (২১), পিতা: মোঃ আবুল, রিজার্ভ বাজার। তাদের সবার ঠিকানা কোতয়ালী থানা, রাঙামাটি পার্বত্য জেলা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited