আলমগীর মানিক | ০৯:৫৮ এএম, ২০২৬-০৩-৩০
আলমগীর মানিক
রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী জোরালো অবস্থান নিয়েছে কোতয়ালী থানা পুলিশ। জেলার বিভিন্ন মাদক স্পটে পরিচালিত বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
রবিবার (৩০ মার্চ ২০২৬) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, সদর হাসপাতাল এলাকা এবং আশপাশের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন; মোঃ বেলাল হোসেন (৩০), মোঃ সাব্বির (২৭), মোঃ আরিফ (২৩), মোঃ ওমর ফারুক (২৪), মোঃ মেহেদী হাসান (৪০), মোঃ হৃদয় (২০), মোঃ ওসমান (২৬) এবং মোঃ আয়েছ (৩৩)।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দ করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকমুক্ত রাঙ্গামাটি গড়তে পুলিশের এই কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited