নাজিম আল হাসান | ০৬:৩৬ পিএম, ২০২৬-০৪-০৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার জীবতলী গ্রামে পার্টির সংগঠক ইকো চাকমার নিজ বাসভবনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন চাকমা।
সভায় বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পার্টির গঠনতন্ত্রের ধারা-১৬ এর উপধারা-১ মোতাবেক আগামী ৩ বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট বাঘাইছড়ি উপজেলা সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন চাকমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকো চাকমা। সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন শাকিব হোসেন, জলন্ত চাকমা, অন্তসী তালুকদার, রুপালী চাকমা ও গোপা চাকমা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন এন্টি চাকমা, মো. তাজির ইসলাম, মিথুন চাকমা, অন্না চাকমা, মনতোষ চাকমা, দেবব্রত চাকমা, পরান্টু চাকমা, মজাগালা চাকমা, সাধন কুমার চাকমা, রিপন চাকমা, জিনা চাকমা এবং নিজাম উদ্দিন।
সভায় নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলায় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সংগ্রাম জোরদার করা সম্ভব হবে। তারা সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী তিন বছর মেয়াদে বাঘাইছড়ি উপজেলা পর্যায়ে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited