নাজিম আল হাসান | ১১:০৬ পিএম, ২০২৬-০৪-০৩
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু থানার বিশেষ অভিযানে সিআর সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) ফয়জুল হাকিম খাঁন সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফজলুল করিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজলুল করিমের পিতা মোঃ ইউনুছ আলী। তার স্থায়ী ঠিকানা রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ০২ নম্বর কালাপাকুজ্জ্যা ইউনিয়নের হোসেনপুর এলাকায়।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে শনিবার (০৪ এপ্রিল ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা সর্বদা তৎপর রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited