আলমগীর মানিক | ১২:০৯ এএম, ২০২৬-০৪-০৫
রাঙ্গামাটি পার্বত্য জেলা-এ পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে দুইজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) এসব অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালনা করে কাউখালী থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে গঠিত একটি দল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কচুখালী এলাকায় অভিযান চালায়।
এসময় সহকারী উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ সি.আর নং–১৫৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী থুই ক্যাচিং রোয়াজাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়েরকৃত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
অপরদিকে, একই দিনে কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে আরও এক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঁঠালতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় এসআই মোঃ আফতাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর মামলা নং–৯৫০/২৫ এর আসামী মংছেনক্য (৫০)-কে গ্রেফতার করেন। পুলিশ জানায়, তিনিও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত উভয় আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited