আলমগীর মানিক | ১২:৫০ এএম, ২০২৬-০৪-০৫
রাঙ্গামাটি, ০৫ এপ্রিল ২০২৬: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদকসেবীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।
অভিযানটি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ আশপাশের এলাকায় পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। মিজানুর রহমান (৩০), পিতা—সিদ্দিক আহাম্মদ, মাতা—নুর নাহার বেগম। তার স্থায়ী ঠিকানা মহসিন কলোনী এবং বর্তমান ঠিকানা শরীয়তপুর (রিজার্ভ বাজার, ০১ নং ওয়ার্ড), থানা—রাঙ্গামাটি সদর, জেলা—রাঙ্গামাটি।
২। মোঃ আনিসুল হক ওরফে দিগন্ত (১৯), পিতা—ফজলুল করিম, মাতা—পারুল বেগম। ঠিকানা—ভেদভেদী (পোস্ট অফিস কলোনী), থানা—কোতয়ালী, জেলা—রাঙ্গামাটি।
৩। মোঃ আবুল কালাম (৪৩), পিতা—মৃত আবুল কাশেম, মাতা—মনিকা বেগম। ঠিকানা—ফিশারী ঘাট, দেলুপাড়া, থানা—কোতয়ালী, জেলা—রাঙ্গামাটি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ একাধিক মামলার আসামী, কেউ মাদক কারবারের সঙ্গে জড়িত এবং কেউ মাদকসেবী।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited